বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাবনার ফরিদপুরে মাকে জবাই করে হত্যা, ছেলে আটক

পাবনার ফরিদপুরে মাকে জবাই করে হত্যার অভিযোগে ছেলে উদ্দিন সরদার আটক।

পাবনার ফরিদপুরে মাকে জবাই করে হত্যা, ছেলে আটক

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে ৬০ বছরের বৃদ্ধা মা সূর্য বানুকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে উদ্দিন সরদারের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সূর্য বানু লোকমান সরদারের স্ত্রী ছিলেন। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ জানান, অভিযুক্ত উদ্দিন সরদার কৃষিকাজ করতেন এবং তিনি মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাতেন।

ঘটনার দিন সকালে, নেশার জন্য টাকা চাইলে মা সূর্য বানু টাকা দিতে অস্বীকৃতি জানালে, ক্ষিপ্ত হয়ে উদ্দিন হাসুয়া দিয়ে মাকে জবাই করেন। এতে ঘটনাস্থলেই সূর্য বানুর মৃত্যু হয়। ঘটনার পর উদ্দিন পালিয়ে যান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্দিনকে আব্দুল হাকিমের বাড়ি থেকে ধারালো অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন