শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নোয়াখালীতে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক খোরশেদ আলমকে প্রত্যাহার করা হয়েছে।

নোয়াখালীতে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শিশুটির মা ও ভাই দীর্ঘদিন ধরে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের মেসে রান্নার কাজ করতেন, যার কারণে শিশুটি তদন্ত কেন্দ্রে যাতায়াত করত।

অভিযোগ অনুযায়ী, পুলিশ পরিদর্শক খোরশেদ আলম শিশুটিকে বিভিন্ন সময় তার বাসায় ডেকে নিয়ে গিয়ে ভয় ও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শিশুটিকে কাউকে না জানানোর জন্য হুমকি দিতেন।

পরিবারের নিরাপত্তার কথা ভেবে শিশুটির পরিবার এতদিন বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, ‘অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাটি সংবেদনশীল বিবেচনা করে প্রাথমিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

বিজ্ঞাপন