বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
অপরাধ

ঝিনাইদহে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, ৩ জন আটক

ঝিনাইদহের কালীগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, ৩ জন আটক।

ঝিনাইদহে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, ৩ জন আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

১৩ জুন শনিবার বিকেলে কালীগঞ্জ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন এ তথ্য জানান। আটককৃতদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা এলাকার বিশ্বজিৎ কর্মকার, নারিকেলবাড়ীয়া এলাকার আব্দুল আল মামুন এবং কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের সোবাহান খাঁ।

ওসি জেল্লাল হোসেন বলেন, সম্প্রতি কালীগঞ্জ এলাকায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছিল। ঘটনার পর পুলিশ চোর চক্রকে শনাক্ত করে চোরাই মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুন শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কালীগঞ্জের নিমতলা এলাকা থেকে ২টি, নারিকেলবাড়ীয়া এলাকা থেকে ২টি এবং গাজীর বাজার এলাকা থেকে ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সময়ে চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন