শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৫১৯

কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদক বিরোধী অভিযানে ৫১৯ জন আটক।

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৫১৯

কুমিল্লা জেলা পুলিশ সামাজিক শান্তি বজায় রাখতে এবং কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই অভিযানে মোট ৫১৯ জনকে আটক করা হয়।

পুলিশের সূত্রে জানা যায়, কিশোর গ্যাং দমন ও মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানার আওতাধীন বিভিন্ন স্পটে এই কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে যেখানে কিশোর বয়সী বখাটে ও মাদকসেবীদের আড্ডা ছিল, সেগুলোকে চিহ্নিত করে জেলা পুলিশের প্রতিটি ইউনিট একযোগে তল্লাশি চালায়।

অভিযানের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পুলিশ জানায়, আটককৃত ৫১৯ জনের অপরাধে সরাসরি সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে পূর্বে অভিযোগ বা অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে।

জেলা পুলিশ কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এই অভিযানের মাধ্যমে কুমিল্লায় সামাজিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর।

বিজ্ঞাপন