কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ৩৫৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এই অভিযান শুরু হয়। জেলার ১৮টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশও অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, পুলিশ জানিয়েছে যে, এই অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।