চাঁদপুরের মতলব উত্তরে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। রোববার রাতে এই ঘটনা ঘটে। মৃত যুবকের নাম সাব্বির হোসেন, বয়স ২২ বছর। তিনি আইঠা দি মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা নূরে আলম ভূঁইয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির সন্ধ্যায় নিজের মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুতায়িত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।