সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত
অপরাধ

রংপুরে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের কাউনিয়া উপজেলায় ১২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রংপুরে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাবেদ আলী (৪৯) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামে আসামির নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত জাবেদ আলী ওই গ্রামের মৃত ভোমর মন্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের উপ-পরিচালক আবু জাফর অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি আভিযানিক দল ভোরে জাবেদ আলীর বাড়িতে অভিযান চালায়।

অভিযানের সময় জাবেদ আলী তার বসতঘরের উত্তর দুয়ারী পূর্ব পাশের কক্ষে অবস্থান করছিলেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে পরিহিত লুঙ্গির বাম কোচরে গোঁজা অবস্থায় একটি বিশেষ নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট উদ্ধার করা হয়।

প্যাকেটের ভেতর থেকে ১২০টি অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

গ্রেফতার জাবেদ আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকার মাদক বিস্তার ও সংশ্লিষ্ট চক্রের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন