রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার, বিভিন্ন ধরনের মাদক উদ্ধার।

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার

রংপুর মহানগরীতে ২ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টায় পুলিশের কোতোয়ালি ও তাজহাট থানার তিনটি দল পৃথকভাবে অভিযান পরিচালনা করে।

মহানগর উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মাহফুজুর রহমান জানান, মাদক চুরি ও অন্যান্য অপরাধ দমনে এই অভিযান শুরু হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ ৬ গ্রাম হিরোইনসহ ১১ জন মাদককারবারি ও চোরকে গ্রেফতার করে।

অন্যদিকে, হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাজহাট থানা পুলিশ মেডিকেল সিন্ডিকেটের দালাল ও মাদক কারবারি সহ সাতজনকে আটক করে। এছাড়া অন্যান্য থানা এলাকা থেকে বাকি ১২ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নগরীর ছয়টি থানাতেই এই অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন