রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, ওয়ারী বিভাগে ৪১ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ১২২ জন, গুলশান বিভাগে ৩৮ জন এবং উত্তরা বিভাগে ৬৯ জন রয়েছেন।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা, ৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, ৯টি মোবাইলফোন, ২টি পুরাতন মোটরসাইকেল এবং ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতারকৃতদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।