রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮, মামলা ৪১

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৯৮ জন গ্রেফতার, ৪১টি মামলা দায়ের।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮, মামলা ৪১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১৭৮ জন, গুলশান বিভাগে ৫৪ জন এবং উত্তরা বিভাগে ৪৩ জন রয়েছেন।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু ও আটটি রড উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের মধ্যে ৯ হাজার ৫৮ পিস ইয়াবা, দুই গ্রাম হেরোইন এবং ২১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ২০০ টাকার ৩২০টি জালনোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস ও একটি কিবোর্ড। এ সময় নগদ ১০ হাজার ১০০ টাকা এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন