রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মানবতাবিরোধী মামলার বাদীর দাফনে উত্তেজনা, রাতে সম্পন্ন

মানবতাবিরোধী মামলার বাদী মানিক পশারীর দাফনে উত্তেজনা, প্রশাসনের হেফাজতে মৃতদেহ।

মানবতাবিরোধী মামলার বাদীর দাফনে উত্তেজনা, রাতে সম্পন্ন

পিরোজপুর সদর আসনের সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃতদেহ নিয়ে শনিবার (২৪ অক্টোবর) দিনভর উত্তেজনা দেখা দেয়। রাত ২ টায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের বাধার মুখে দুপুর থেকেই মৃতদেহ দাফন ও মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদান নিয়ে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে গোপনে গার্ড অব অনার প্রদান করা হয়। নিরাপত্তার কারণে মৃতদেহ প্রশাসনের হেফাজতেও রাখা হয়।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাত সাড়ে ১১ টার দিকে মানিক পশারীর বাড়িতে দাফনের জন্য কবর খোড়া ও দাফনের প্রস্তুতি শুরু হয়।

২০০৯ সালের ১২ আগস্ট, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী পিরোজপুর থানায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে চলা মূল মামলার সঙ্গে যুক্ত করা হয়।

মানিক পশারী মারা যাওয়ার পর স্থানীয় জামায়াত নেতারা তার দাফন ও মৃত্যু পরবর্তী কাজে বাধা দেয়।

বিজ্ঞাপন