শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতির ইন্তেকাল, ডিইউজের শোক

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের ইন্তেকালে ডিইউজের শোক প্রকাশ।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতির ইন্তেকাল, ডিইউজের শোক

ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রবীণ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুহম্মদ শফিকুর রহমান তার বাসভবনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন, সেখানেই তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন। ডিইউজের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শফিকুর রহমান ১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি একজন প্রথিতযশা প্রবীণ সাংবাদিক ছিলেন এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

বিজ্ঞাপন