যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবি পুলিশের তথ্যমতে, সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
আজিজুল ইসলাম একসময় ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং পরে জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।