ভারতের গোয়া রাজ্যে মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষের সহায়তায় 'সিটিজেন ম্যানিফেস্টো' তৈরির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রবিবার (২২ নভেম্বর) গোয়ায় সিজেপি আয়োজিত এক সম্মেলনে এ কথা জানান দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
এই ইশতেহারের প্রথম ও নির্ধারিত এজেন্ডা হবে নগর ও গ্রাম পরিকল্পনা আইন বা টিসিপি অ্যাক্টের ২৯-এ ধারা বাতিল করা। সিজেপি জানায়, যেসব রাজনৈতিক দল এই নাগরিক ইশতেহারের সাথে একমত হবে না, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ভূমিদস্যুদের জমি দখল বন্ধ, বেকারত্ব নিরসন এবং শিক্ষার অবকাঠামো উন্নয়নে কাজ করবে এই ইশতেহার। সিজেপি আগামী ২ মাস ইশতেহারের খসড়া তৈরি ও প্রচারণার লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করার পরিকল্পনা করেছে।