শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত অবকাঠামো

ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ৮ জন নিহত, অবকাঠামো ক্ষতিগ্রস্ত।

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত অবকাঠামো

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়া ৪ শতাধিক ড্রোন এবং ১১০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

এই হামলায় কিয়েভের ৬ জন এবং লাভিভের একটি রেলওয়ে স্টেশনে ২ জন প্রাণ হারিয়েছেন। হামলায় বিভিন্ন সেতু, পরিষেবা অবকাঠামো ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে চলমান যুদ্ধে অন্যতম বড় হামলা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, রুশ বাহিনী ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এদিকে, ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে রাশিয়ার হামলায় ইউক্রেনের ১ হাজার ১৪৪ শিশু প্রাণ হারিয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। ২০২২ সালে সর্বোচ্চ ১ হাজার ৩৮৬ জন শিশু নিহত হয়েছিল।

বিজ্ঞাপন