ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার একটি সতর্কবার্তা দিয়েছেন যে, দেশের অবকাঠামোতে হামলা হলে শত্রুপক্ষের অবকাঠামোতেও পাল্টা আঘাত করা হবে।
আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদরদফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদোলরেজা আবেদ এই মন্তব্য করেন। তিনি তাসনিম সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, শত্রুপক্ষের হুমকিগুলো পুরোপুরি ফাঁপা।
আবেদ আরও বলেন, "ইরানের অবকাঠামোতে হামলা চালানো হলে পাল্টা ব্যবস্থা হিসেবে শত্রুপক্ষের অবকাঠামোতেও নিশ্চিতভাবে আঘাত হানা হবে।"
তিনি ইরানের বাঁধগুলোতে হামলার হুমকিকে গুরুত্বের সঙ্গে না নেয়ার পরামর্শ দেন এবং বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন বা ভুল পদক্ষেপের জবাব কঠোরভাবে দেয়া হবে।