শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের প্রতিপক্ষের সামরিক ও রাজনৈতিক পরাজয়: কমান্ডার ভাহিদি

ইরানের প্রতিপক্ষরা সামরিক, আদর্শিক ও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন কমান্ডার আহমেদ ভাহিদি।

ইরানের প্রতিপক্ষের সামরিক ও রাজনৈতিক পরাজয়: কমান্ডার ভাহিদি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার আহমেদ ভাহিদি বলেছেন, দেশটির প্রতিপক্ষরা সামরিক, আদর্শিক ও রাজনৈতিকভাবে পরাজয়ের মুখে পড়েছে। তিনি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে (আইআরএনএ) দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

ভাহিদি বলেন, 'যুদ্ধক্ষেত্রে আমরা যা দেখছি, তা কেবল সামরিক পরাজয় নয়; শত্রুরা আদর্শিক ও রাজনৈতিকভাবেও পরাজিত হয়েছে।' তিনি আরও উল্লেখ করেন যে, ইরানে অপরাধ সংঘটন ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের জন্য বিশ্ব আর নিরাপদ আশ্রয়স্থল হয়ে থাকবে না।

কমান্ডার ভাহিদি দাবি করেন, ইরানের প্রতিপক্ষরা বুঝতে পেরেছে যে, এককভাবে ইরানের মোকাবিলা করার সক্ষমতা তাদের নেই। তিনি বলেন, 'যারা একসময় আইআরজিসিকে পরিবর্তন করতে চেয়েছিল, তারাই শেষ পর্যন্ত নিজেরা পরিবর্তিত হয়েছে।'

বিজ্ঞাপন