শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলায় ২০ শিয়া যোদ্ধা নিহত
আন্তর্জাতিক

মার্কিন হুমকি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি উন্মুক্ত হবে না

মার্কিন হুমকি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি উন্মুক্ত হবে না বলে জানিয়েছে আইআরজিসি।

মার্কিন হুমকি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি উন্মুক্ত হবে না

মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি উন্মুক্ত হবে না বলে হুঁশিয়ারী দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) আনাদেলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, যতদিন মার্কিন কর্মকর্তাদের দম্ভোক্তি ও হুমকি এবং এই অঞ্চলে সামুদ্রিক চলাচলে তাদের হস্তক্ষেপ অব্যাহত থাকবে, ততদিন হরমুজ প্রণালি উন্মুক্ত হবে না।

বিবৃতিতে বলা হয়, মার্কিন অব্যাহত হুমকি ও হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও কঠিন ও জটিল করে তুলবে। আইআরজিসি দাবি করেছে যে, “মার্কিন বিমানের প্ররোচনায়” দুটি তেলবাহী ট্যাংকার গত রাতে হরমুজ প্রণালীর দক্ষিণে একটি “অনিরাপদ পথ” দিয়ে যাতায়াতের চেষ্টা করেছিল।

এতে বলা হয়েছে, একটি জাহাজে ভয়াবহ আগুন লাগার পর উভয় জাহাজই দ্রুত ফিরে আসে। আইআরজিসি আরও জানায়, “হরমুজ প্রণালী আমাদের ভূখণ্ড এবং আইআরজিসি নৌবাহিনী তা দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করে।”

এতে উল্লেখ করা হয় যে, “হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা” কোনো বহিরাগত শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

এর আগে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন