বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির নিরাপত্তায় ইরানের দীর্ঘমেয়াদি সামরিক পরিকল্পনা

হরমুজ প্রণালির নিরাপত্তায় ইরানের সামরিক প্রস্তুতি কয়েক দশকের পরিকল্পনার ফল, দাবি সাবেক সামরিক কর্মকর্তার।

হরমুজ প্রণালির নিরাপত্তায় ইরানের দীর্ঘমেয়াদি সামরিক পরিকল্পনা

হরমুজ প্রণালির নিরাপত্তা ও রক্ষায় ইরানের সামরিক প্রস্তুতি এক-দুই বছরের নয়, বরং কয়েক দশকের কৌশলগত পরিকল্পনার ফল বলে মন্তব্য করেছেন সাবেক সামরিক কর্মকর্তা ইসমাইল কোসারি।

তিনি বলেন, আঞ্চলিক বিভিন্ন হুমকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই নৌপথ রক্ষায় নিজেদের সামরিক সক্ষমতা ও কৌশল তৈরি করেছে ইরান।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক ব্রিগেডিয়ার জেনারেল কোসারি ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় নিয়ে বহু বছর ধরে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক অভিযানের কৌশল প্রস্তুত করে আসছে ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি।

কোসারির ভাষ্য অনুযায়ী, ইরান-ইরাক যুদ্ধের শেষ দিক থেকেই এ ধরনের প্রস্তুতির ভিত্তি তৈরি করা হয়। ওই সময় থেকেই সম্ভাব্য বিদেশি সামরিক তৎপরতা মোকাবিলার জন্য দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা গড়ে তুলতে প্রতিরক্ষামূলক অবস্থান এবং প্রয়োজনীয় সামরিক পরিকল্পনা তৈরি শুরু করে ইরানের বাহিনীগুলো।

তিনি আরও দাবি করেন, দীর্ঘদিনের সেই কৌশলগত প্রস্তুতির কারণেই বর্তমানে হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো সামরিক হুমকির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রয়েছে ইরানের।

বিজ্ঞাপন