পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় সোনাপাতিলা বিলে বজ্রপাতে ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল মাছ ধরতে বিলটিতে গিয়েছিল। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা পাশের একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান।
এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।