বুধবার, ২৪ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

লালমনিরহাটে বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত বাবা হাসপাতালে

লালমনিরহাটে বজ্রপাতে কিশোর রবিউল ইসলামের মৃত্যু, আহত বাবা হাসপাতালে ভর্তি।

লালমনিরহাটে বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত বাবা হাসপাতালে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রবিউল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সতীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম সতীরপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে। মঙ্গলবার বিকেলে বাবা-ছেলে সতী নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।

এ ঘটনায় রবিউলের বাবা গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। আহত বাবার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, "নিহত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।"

বিজ্ঞাপন