শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

৪ জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু, আহত তিনজন

৪ জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু, আহত হয়েছেন তিনজন।

৪ জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু, আহত তিনজন

বাংলাদেশের ৪ জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রওশন আলী নামে একজনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া, দৌলতপুর উপজেলার মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, সুনামগঞ্জ, নেত্রকোণা ও পাবনায় বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবার এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন