শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৪৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৪৩ জন।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৪৩

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৩ জন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৪৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৬ জন মারা গেছে।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৪৮০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৩৪৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৫ হাজার ৬০২ রোগী।

সুতরাং, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

বিজ্ঞাপন