বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৭১, নতুন আক্রান্ত ১,৭৫৩

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৭১, নতুন আক্রান্ত ১,৭৫৩ জন হাসপাতালে ভর্তি।

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৭১, নতুন আক্রান্ত ১,৭৫৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১৭১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৯১৬ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া, বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রামে ১৭৭, খুলনায় ৩৪৯, ময়মনসিংহে ৮৩, রাজশাহীতে ১৫৩, রংপুরে ৫৩ এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন