ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতলে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন নতুন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ২২৯, চট্টগ্রামে ২৭২, খুলনায় ২৬৪, ময়মনসিংহে ৮৯, রাজশাহীতে ১৮৮, রংপুরে ৭৮ এবং সিলেটে ১১ জন আক্রান্ত হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ১০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।