রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকবে এবং রাতের তাপমাত্রা কমে যেতে পারে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, এ সময় আকাশ আংশিক থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।
আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসে আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩ মিনিটে।