বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২। এ বছর মোট মৃত্যু ৪০৯ জন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে ৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৪০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

এছাড়া, এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। গতকাল ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়।

এর আগে, ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন