ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ রোগী। চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন।
ঢাকা বিভাগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ হাজার ৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১১, চট্টগ্রামে ২১৭, খুলনায় ২৯৭, ময়মনসিংহে ১৫৫, রাজশাহীতে ২২৪, রংপুরে ৮২ এবং সিলেটে ৩০ জন আক্রান্ত হয়েছেন।