সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩৭৬ জনে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, এই ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ১৫ হাজার ১৩২ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।