হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, যা স্বাস্থ্য অধিদপ্তরের আজ শুক্রবার বিকেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৮ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৫ জন রোগী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া হাম শনাক্ত হয়েছে ২৫ জনের।
এখন পর্যন্ত সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৭৩ জন। হামের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনের শরীরে।
হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী এবং হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।