শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে মৃত্যু ১২০৭, আক্রান্ত ২৩ হাজারের বেশি

হামের উপসর্গে দেশে মৃত্যু বেড়ে ১২০৭, আক্রান্ত ২৩ হাজারের বেশি।

হামের উপসর্গে দেশে মৃত্যু ১২০৭, আক্রান্ত ২৩ হাজারের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৭ জনে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় জানানো হয়, এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় ৩৬ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২৪৮ জন। মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৭৬০ জনে।

বিজ্ঞাপন