শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ জনের

দেশে হাম রোগের উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ জনের, শনাক্ত হয়েছে ৯৬১ জন নতুন রোগী।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ জনের

গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ নভেম্বর সকাল ৮টা থেকে ২৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৫৪ জনকে নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং সিলেট ও খুলনা বিভাগে ১ জন করে। ঢাকা বিভাগে ৩৬৯ জন সন্দেহভাজন শনাক্ত হয়েছে, যেখানে ৩২ জন নিশ্চিত আক্রান্ত।

চট্টগ্রাম বিভাগে ১৬০ জন সন্দেহভাজন শনাক্ত হয়েছে, নিশ্চিত শনাক্ত ৮ জন। বরিশাল বিভাগে ১১৮ জন সন্দেহভাজন শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে ১০৭ জন এবং খুলনা বিভাগে ৭৬ জন সন্দেহভাজন শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগে ৬৭ জন সন্দেহভাজন শনাক্ত হয়েছে, যেখানে ২ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে ৩৫ জন এবং রংপুর বিভাগে ২৯ জন সন্দেহভাজন শনাক্ত হয়েছে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৭৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। ১৫ মার্চ ২০২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে ২৬ হাজার ৬০৮ জন নিশ্চিত হাম আক্রান্ত।

এছাড়া, এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে।

বিজ্ঞাপন