শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ৭৮

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ৭৮।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ৭৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকায় ৩, সিলেটে ৩ এবং খুলনা বিভাগে ১ জন রয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫১ জন রোগী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া, হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের।

এখন পর্যন্ত সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৪ জনে। উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। এদের মধ্যে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।

বিজ্ঞাপন