ঢাকা ও আশপাশের এলাকায় আগামী ৬ ঘণ্টার জন্য বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আকাশ পরিষ্কার থাকবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে এই পূর্বাভাসটি কার্যকর হবে। এতে উল্লেখ করা হয়, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।