ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আকাশ পরিষ্কার থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৪ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।