ঢাকা ও আশপাশের এলাকায় আগামী রাতে তাপমাত্রা সামান্য কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ, যা স্বাভাবিকের তুলনায় বেশী।