বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমবে।

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পূর্ব ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া, দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ৬ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার।

বিজ্ঞাপন