বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঝুম বৃষ্টিতে ভিজেছে ঢাকা, বজ্রপাতের পূর্বাভাস

ঢাকায় ঝুম বৃষ্টিতে ভিজেছে, বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঝুম বৃষ্টিতে ভিজেছে ঢাকা, বজ্রপাতের পূর্বাভাস

রাজধানী ঢাকা বুধবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে ঝুম বৃষ্টিতে ভিজে যায়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং বিদ্যুতের ঝলকানি দেখা যায়।

আবহাওয়া অধিদফতর আগেই এই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

ঢাকাসহ বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আগামী কয়েকদিনে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন