বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

রাজশাহী, ঢাকা ও খুলনায় বৃষ্টির সম্ভাবনা

রাজশাহী, ঢাকা ও খুলনায় বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস।

রাজশাহী, ঢাকা ও খুলনায় বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের তিনটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য প্রকাশিত হয়।

রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আমবাগানে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোণ সতর্কবাণী নেই এবং এসময় কোনো সংকেতও দেখাতে হবে না।

বিজ্ঞাপন