মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২৬৩

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২৬৩ জনে পৌঁছেছে।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২৬৩

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৩ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪০০ জন রোগী। ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, এবং হাম শনাক্ত হয়েছে ৮২ জনের।

এখন পর্যন্ত সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৩ জনে। উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৭ হাজার ৪২৮ জন। এর মধ্যে হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন রোগী।

বিজ্ঞাপন