বাংলাদেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১,২৩৩ জনে পৌঁছেছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭৮ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।
এছাড়া, হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১,৩৮৮ শিশু। ফলে, হাম ও উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৬৬ জনে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১,১২৯ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ শিশু।
দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২,২২,৫৫২ জন। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩,৪৭৮ জন।
বর্তমানে হাসপাতলে ভর্তি রয়েছে ১,৯৭,৯৯৯ জন রোগী। তাদের মধ্যে ১,৯০,০৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।