সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১,৪৬৬

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১,৪৬৬ জন।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১,৪৬৬

দেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২৯ জনে পৌঁছেছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ২২ হাজার ৫৫২ জন হয়েছে। এছাড়া, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৪৭৮ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন