মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বাংলাদেশে ৮ বিভাগে ক্যান্সার হাসপাতালের কাজ চলছে

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ৮ বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে।

বাংলাদেশে ৮ বিভাগে ক্যান্সার হাসপাতালের কাজ চলছে

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্যখাতের চেহারা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ৮ বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে।

২৫ অক্টোবর সোমবার, রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রত্যেক উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে এবং ১৬ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে।

প্রত্যেক উপজেলা হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য ২০টি, নবজাতকদের জন্য ২০টি এবং কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যার ব্যবস্থা থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওষুধের ব্যাপক চাহিদা তৈরি হবে।

মন্ত্রী অভিযোগ করেন, বিগত বছরগুলোতে দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস ও ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে অব্যবস্থাপনা ও দুর্নীতির পাহাড় গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, "যদি আমরা একটি সুঠাম স্বাস্থ্যের অধিকারী জাতি সৃষ্টি করতে না পারি, তবে দেশের অর্থনীতিকে কখনোই শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানো যাবে না।"

বিজ্ঞাপন