মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত, আহত ৪ জন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত একটায় উপজেলার কুমিরা রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ৬ বছরের এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি চার জনের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে বাসযোগে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিল তারা। পথে কুমিরায় বাসে ত্রুটি দেখা দিলে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগতির লরি এসে তাদের চাপা দেয়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে আনলে আরও ২ জনের মৃত্যু হয়। আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন