মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসাইন আটক।

কুমিল্লায় ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসাইন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক রাসেল হোসাইন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মরিচ্যা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গত ২৩ অক্টোবর কান্দিরপাড় এলাকায় ট্রাফিক পুলিশের সদস্যরা এক বাইক চালককে থামার সংকেত দেন।

এ সময় ওই চালক নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তবে বাইকের বৈধ কাগজপত্র ও পরিচয়ের উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় সেটি নিয়ম অনুযায়ী ডাম্পিংয়ে পাঠানো হয়। পরে ২৫ অক্টোবর বাইক ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন রাসেল।

তার পরিচয় নিয়ে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানায়। পরে ডিবি সদস্যরা যাচাই-বাছাই করে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত করে।

অতিরিক্ত পুলিশ জানান, রাসেলের মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা পোশাক পরা একটি ছবি পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ লুৎফর রহমানের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন