ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে নারিকেলবাগের আমান প্লাস্টিকের কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরিস্থিতি সামাল দিতে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
এ ঘটনায় একজন নিহত হয়েছেন, তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।