রাজধানীর গুলশানের ‘কিং ফিশার রেস্টুরেন্ট ও বার’-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফর।
২৫ অক্টোবর দিবাগত মধ্যরাতে গোপন সূত্রের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এনবিআর অনুমোদিত সফটওয়্যার ও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এসব মাদক জব্দ করা হয়।
কর্মকর্তারা জানান, অভিযানের সময় রেস্টুরেন্টটির রেজিস্টার, এনবিআর অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে থাকা পণ্যের তথ্য যাচাই-বাছাই করা হয়।
বার কর্তৃপক্ষ সরবরাহকৃত পণ্যের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সেখান থেকে জব্দ করা হয় ৮২৬ লিটার দেশি-বিদেশি মদ এবং ৪ হাজার ৬৩১টি ক্যানে থাকা প্রায় ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার।
এ ঘটনায় অভিযানে পাওয়া অনিয়ম ও অসঙ্গতির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।