রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

তেজগাঁওয়ে সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে অভিযান

তেজগাঁওয়ে সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে অভিযান শুরু করেছে কাস্টমস ও গোয়েন্দা বিভাগ।

তেজগাঁওয়ে সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে অভিযান

রাজধানীর তেজগাঁওয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের মালিকানাধীন ফুয়াং ক্লাবে অভিযান শুরু করেছে বাংলাদেশ কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ শনিবার এই অভিযানটি পরিচালিত হচ্ছে। একইসাথে রাজধানীর ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল এবং মাগারিতা লাউঞ্জেও অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন বার ও ক্লাবে ধারাবাহিক অভিযান চালাচ্ছে।

অভিযানের সময় ফুয়াং ক্লাবের বারের লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র যাচাই করা হচ্ছে। অভিযানের উদ্দেশ্য হলো অনুমোদিত পরিমাণের বাইরে কোনো মদ বা মাদকজাতীয় পণ্য মজুত রয়েছে কিনা তা খতিয়ে দেখা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযানটি প্রায় চার ঘণ্টা ধরে চলবে। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন