সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর হবে

গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর হবে আগামী ৩ মাসের মধ্যে।

গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর হবে

ঢাকার বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে কার্যক্রম শুরু করেছে সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দকৃত জায়গা পরিদর্শনের পর এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩ মাসের মধ্যে কেরানীগঞ্জে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তর করা হবে। এ উদ্যোগের মাধ্যমে রাজধানীর যানজট পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

ডিএমপি কমিশনার আরও জানান, সরকার বাস ডিপো এবং টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকবে, তবে ডিপো পূর্বাচলে স্থানান্তরিত হবে।

এছাড়া, মিরপুরে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন