যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সমস্ত ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে এবং লাখ লাখ যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, আকাশে থাকা উড়োজাহাজগুলো তাদের গন্তব্যে অবতরণ করতে পারবে।
এদিকে, মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নাইন ইলেভেনের পর দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তিনি সাইবার হামলা বা নাশকতার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন।
এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য বন্ধ ছিল।